Header Ads Widget

Responsive Advertisement

কবি পরিচিতি | কোমল দাস | Revive Nation

 


কোমল দাস জন্ম ১৭ই আগষ্ট ১৯৮৪ সাল। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কাদিরদী গ্রাম। পিতাঃ সুধীর কুমার দাস, মাতাঃ হেনা রানী দাস। তিনি খুব ছোট বেলা থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। কবিতা লেখার পাশাপাশি গান লিখতেও ভালোবাসেন তিনি। বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের পিতা। পেশায় একজন ঔষধ-ব্যবসায়ী। তিনি স্বপ্ন সাহিত্যচর্চা'র প্রতিষ্ঠাতা। ছোট বেলা থেকে কবিতা লিখলেও গত ছয়বছর ধরে দিনে  দীর্ঘ ১২ ঘন্টায় সময় কাটান সাহিত্যসাধনায়। তিনি একজন ছন্দ সাধক। মূল তিনটি ছন্দের পাশাপাশি ইতিমধ্যে  সংস্কৃত, ইংরেজি,  আরবি সহ বিভিন্ন বিদেশি ছন্দ এবং দেশি ছন্দের বিভিন্ন কাঠামোরতে আনুমানিক তিন শতাধিক ছন্দে হাজারের অধিক কবিতা রচনা করেছেন।কবিতাআবৃত্তি এবং গান গাওয়াও তার ভীষণ পছন্দ। এখন পর্যন্ত তার মোট পাঁচটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি অত্যন্ত বিনয়ী ও নরম স্বভাবের মানুষ। সততা ও আদর্শ নিয়ে সহজ-সরল জীবন-যাপনের আপ্রাণ চেষ্টা করেন।

Post a Comment

0 Comments